1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

শিক্ষক-কর্মচারীকে টিকার জন্য নিবন্ধনের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৭১ Time View

শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা নিবন্ধন করার জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীদেরও সুরক্ষা অ্যাপ ও সার্ভারে নিবন্ধন করতে নির্দেশ দেয়া হয়েছে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এনআইডির তথ্য ইতোমধ্যে সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুরক্ষা ওয়েবসাইটে করোনা ভ্যাকসিন নিবন্ধন ফরম পূরণ করে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করা যাবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সুরক্ষা ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠান নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের এনআইডির তথ্য আপলোড করা হয়েছে। শিক্ষকও কর্মচারীরা এনআইডির তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নামে দুটি সাবকলাম রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে করোনা টিকা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে শিক্ষা অধিদফতর ও শিক্ষা বোর্ডগুলোকে।

এতদিন সুরক্ষা অ্যাপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক ক্যাটাগরি থাকলেও ৪০ বছরের কম বয়সী শিক্ষকরা টিকা নিতে নিবন্ধন করতে পারছিলেন না। তবে সার্ভার ও অ্যাপে সব শিক্ষকের তথ্য অন্তর্ভুক্ত হওয়ায় এখন থেকে ৪০ বছরের কম বয়সীরাও টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ