1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি আশংকাজনক: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৩ Time View

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি আশংকাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, টিকা নিয়ে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, যা বিপদ ডেকে আনছে। দেশে দৈনিক শনাক্ত রোগীর হার ২ শতাংশ ছিল, এখন তা আবার বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে। এটা আশঙ্কাজনক। মানুষ এখন মাস্ক ব্যবহার করছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছি। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবার বেড়ে গেছে।

তিনি বলেন, জুনের মধ্যে পর্যায়ক্রমে কোভ্যাক্সের ১ কোটি ৯ লাখ ডোজ আসার কথা রয়েছে। কিছু দেশকে কোভ্যাক্সের টিকা দেয়া শুরু হয়েছে। আমাদের জানানো হয়েছে জুন মাসের আগে আমরা কিছু ভ্যাকসিন পাব। কিন্তু এখনও সঠিক ডেট দেয় নাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে করোনাভাইরাস যায়নি, সময় লাগবে। সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার সারা দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি এ বিষয়ে বৈঠক করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ