1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে : মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪২ Time View

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত আছে। এ বছর পেঁয়াজ, খেজুর ও মশুর ডাল, ছোলা, সয়াবিন তেল, চিনির অভাব হবে না।

আজ মঙ্গলবার (৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু সামনে রমজান, কতগুলো আইটেম রমজানের সময় জরুরি প্রয়োজন হয়- ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ ও আদা। এগুলো নিয়ে আজকে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রিপরিষদকে আশ্বস্ত করেছে যে, আমাদের যে পরিমাণ চাহিদা, সেই তুলনায় মজুদ কমফোর্টেবল (পর্যাপ্ত) আছে।

তিনি বলেন, টিসিবি যেটা আমদানি করছে, সেটা রোজার অনেক আগেই দেশে চলে আসবে। যে ছয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্য রোজার সময় বিশেষ প্রয়োজন, সেগুলো নিয়ে অসুবিধা হবে না। এবার আমরা একটু কমফোর্টেবল অবস্থায় আছি।

তাহলে এবার এসব পণ্যের দাম বাড়বে না— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দাম বাড়ার বিষয়টি অনেকটা মার্কেটের ওপর নির্ভর করে। আশা করা যাচ্ছে সাপ্লাইয়ের কোনো ঘাটতি হবে না। সাপ্লাই বেশি হলে দাম এমনিতেই কন্ট্রোলে থাকবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরবর্তী সময়ে আপনাদের বিস্তারিত ব্রিফ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ