1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

মশক নিধনে ৮ মার্চ থেকে ক্র্যাশ প্রোগ্রাম : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪১ Time View

মশার উৎপাত থেকে নগরবাসীকে রক্ষা করতে আগামী ৮ মার্চ থেকে অঞ্চলভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ শনিবার (৬ মার্চ) রাজধানীর বনানীতে শহীদ যায়ান চৌধুরী মাঠ ও প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, মশক নিধনের জন্য প্রায় ১২০০ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। টানা ১০ দিন করে মাঝে একদিনের বিরতি দিয়ে এ নিধন কার্যক্রম চলবে।

তবে মশক নিধনে কর্মকর্তারা ঠিকভাবে কাজ করছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য একটি পৃথক উইং করছি। সিটি করপোরেশন কর্মকর্তাদের বাইরে বিশেষজ্ঞদের নিয়ে এই উইং করা হবে। আমরা চাই মশক নিধন কার্যক্রমে সবাই ঠিকভাবে কাজ করছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর রেখে সাংবাদিকরা সবসময়ের মতো আমাদের সহযোগিতা করবেন।

পরে বনানীতে শহিদ যায়ান চৌধুরী মাঠ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে যোগ দেন তিনি। এরপর মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন বনাম পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের মধ্যে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে মাঠে খেলায় অংশগ্রহণ করেন ডিএনসিসি মেয়র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ