1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নুসরত জাহানের স্বামী নিখিলের ব্যবসায়িক অ্যাকাউন্ট হ্যাক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬৭ Time View

তৃণমূলের অভিনেত্রী-সাসংদ নুসরতের স্বামী নিখিল জৈনের দু’টি ব্যবসায়িক ব্র্যান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। ওই দু’টি অ্যাকাউন্ট সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশে শাড়ি এবং পোশাক বিক্রির জন্য ব্যবহার করা হত। শুক্রবার আনন্দবাজার ডিজিটালকে নিজেই ওই খবর জানিয়ে নিখিল বলেছেন, ‘‘এটা খুবইই মর্মান্তিক ঘটনা। আমার ব্যবসায়িক দু’টো ব্রান্ডেরই অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত পোস্টার এবং ফটোশ্যুটের সমস্ত ছবি মুছে দেওয়া হয়েছে। আমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ জানিয়েছি। ওঁরা জানিয়েছেন, টাকার বিনিময়ে কলকাতা থেকেই কেউ এই কাজ করেছে। খুব দ্রুতই তার নাম সামনে আসবে। পুলিশ আমাকে তেমনই বলেছে।’’

ঘটনাচক্রে, নিখিলের ওই দু’টি বাণিজ্যিক ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত। যদিও নিখিল জানান, এ বার নতুন নকশা নিয়ে নতুন মুখকে আনা হচ্ছে তাঁর শাড়ির ব্র্যান্ডটিতে। সেই কারণেই তিনি দিল্লিতে ব্যস্ত ছিলেন। পুলিশের ডাক পেয়ে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল এবং সেই সংক্রান্ত সইসাবুদের জন্য তিনি কলকাতা ফিরেছেন। শনিবার আবার ব্যবসার কারণেই দিল্লি চলে যাবেন। তবে নিখিলের বক্তব্য একটি ‘গুরুত্বপূর্ণ’ বিষয় রয়েছে। তা হল, অর্থের বিনিময়ে কাউকে ওই কাজ করতে নিযুক্ত করা হয়েছিল। পুলিশি পরিভাষায় য়াকে বলে ‘পেইড অ্যাসাইনমেন্ট’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ