1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট, যানবাহনের দীর্ঘ সারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৮৩ Time View

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির তীব্র সংকট। ফেরির যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকারভাবে পারাপার করায় পণ্যবোঝাই ট্রাকগুলো ঘাটে আটকা পড়ে আছে ঘাটে। ৩-৪ দিন ধরে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকামুখী বিভিন্ন পণ্যবোঝাই শত শত ট্রাক ও কাভার্ডভ্যান।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রতি ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি গাড়ি ফেরি পারাপার হয়। কিন্তু এই রুটে নৌপথে প্রয়োজনীয় সংখ্যক রো রো (বড়) ফেরি নেই। চলাচলকারী ফেরিগুলো অনেক পুরনো। সার্বক্ষণিক সচল রাখতে গিয়ে অনেক ফেরি ঘন ঘন বিকল হয়ে পড়ছে। বর্তমান বহরে থাকা ১০টি রো রো (বড়) ফেরির মধ্যে ভাষা শহীদ বরকত ও কেরামত আলী নামের দুটি ফেরি বিকল।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহর থেকে অপর দুটি রো রো (বড়) ফেরি প্রত্যাহার করে আরিচা-কাজীরহাটে স্থানান্তর করা হয়েছে। বাকি ১০টি বড় ফেরির মধ্যে দুটি বিকল থাকার পাশাপাশি অপর দুটি ফেরি স্থানান্তর করায় ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। ফেরি সংকটের কারণে স্বাভাবিক পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে যানজট লেগেই থাকছে। মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকারভাবে পারাপার করায় পণ্যবাহী গাড়িগুলো ফেরি পারের অপেক্ষায় দিনের পর দিন ঘাটে আটকা পড়ে থাকছে।

আজ শুক্রবার (৫ মার্চ) সকাল থেকেই গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে ঢাকামুখী বিভিন্ন পণ্যবোঝাই শত শত ট্রাক ও কাভার্ডভ্যান। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বলেন, প্রয়োজনের তুলনায় বড় ফেরির সংখ্যা অনেক কম থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক ফেরি পারাপার ব্যাহত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ