1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

এইচটি ইমামের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৪ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের প্রথম জানাজা জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ হেলিকপ্টারে উল্লাপাড়ায় সোনতলায় নিজ গ্রামে পৌঁছায়।

এর পর তাকে গার্ড অফ অর্নার প্রদান করা হয়। তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এইচটি ইমামের ছেলে এমপি তানভীর ইমাম।

এর পর ১১টা ৫০ মিনিটে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। নিজ গ্রামে এইচটি ইমামের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল দেখা গেছে।

এর পর সেখান থেকে দুপুর ১২টায় তাকে হেলিকপ্টারে জাতীয় শহীদ মিনারে নেয়া হচ্ছে।

মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামকে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব‌্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, উল্লাপাড়ায় আকবর আলী সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর প্রয়াত উপদেষ্টা এইচটি ইমামের প্রথম জানাজা সম্পন্ন হয়।

তিনি জানান, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বুধবার রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মারা যান।

এইচটি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচটি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ