1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ফের হামলার আশঙ্কায় মার্কিন কংগ্রেসের অধিবেশন স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৪ Time View

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ফের উগ্রবাদী হামলার আশঙ্কায় সতর্কতা জারি; স্থগিত করা হয়েছে প্রতিনিধি পরিষদের অধিবেশন।

আবারও যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালাতে পারে উগ্রবাদীরা। বুধবার এমন সতর্কবার্তা জারি করেছে ক্যাপিটল পুলিশ। বিবৃতিতে পুলিশ জানায়, ৪ মার্চ ক্যাপিটল হিলে উগ্রবাদীরা হামলা চালাতে পারে- এমন তথ্য দিয়েছে গোয়েন্দা বিভাগ, এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটিজ বিভাগ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনপ্রণেতাদের জানানো হয়েছে, চিহ্নিত একটি উগ্রবাদী গ্রুপ হামলার পরিকল্পনা করছে। তদন্তের প্রয়োজনে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কিছু উগ্রবাদীর বিশ্বাস, ৪ মার্চ ক্যাপিটলে আবারও প্রত্যাবর্তন করবেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সতর্কবার্তার পর ক্যাপিটলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থগিত করা হয়েছে প্রতিনিধি পরিষদের বৃহস্পতিবারের নির্ধারিত অধিবেশন। তবে সিনেটে কোভিড পরিস্থিতি মোকাবিলায় বাইডেনের এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ তহবিল নিয়ে আলোচনার কথা রয়েছে।

এর আগে, ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশনে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ