1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ মার্চ পালনের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৭ Time View

শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কেন্দ্রীয় কর্মসূচিতে দেশের বিশ্ববিদ্যালয়সহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়।

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে প্রাথমিক শিক্ষা অধিদফতর মঙ্গলবার (২ মার্চ) বিভাগীয় উপপরিচালক, সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নির্দেশনা দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দফতরগুলোকেও দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঐতিহাসিক ৭ মার্চে পতাকা উত্তোলনের বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ সংশোধন করে গত ১৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট জারি হয়েছে। এতে ইংরেজিতে ‘ঐতিহাসিক ৭ মার্চ ডে’ হিসেবে যুক্ত করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে প্রাথমিক বিদ্যালয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এছাড়া ৭ মার্চ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা করতে হবে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানাতে হবে। শিক্ষার্থীদের জন্য ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার করতে হবে। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের আমন্ত্রণ জানাতে হবে। কর্মসূচি অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদফতর, সংশ্লিষ্ট দফতর ও অফিস নির্ধারিত কর্মসূচি পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ