1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

ড্র করেও শেষ ষোলোতে ম্যানইউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৩ Time View

রিয়াল সোসিয়েদাদ গোলশূন্য ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিলো বৃহস্পতিবার। কিন্তু তা ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবের শেষ ষোলোয় ওঠা আটকাতে পারেনি। ৪-০ গোলে প্রথম লেগ জিতে পরের ধাপে এক পা দিয়েই রেখেছিল ইউনাইটেড। বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় লেগে গোলপোস্ট অক্ষত রেখে বাকি আনুষ্ঠানিকতা সারল তারা।

বড় ব্যবধানে প্রথম লেগ জিতলেও ম্যানইউ কোচ উলা গুনার সুলশার যে আত্মতৃপ্তিতে ভুগছিলেন না, তা কিছুটা প্রমাণিত হয় শক্তিশালী দল নামানোয়। ব্রুনো ফার্নান্দেস ও অ্যান্থনি মার্শাল ছিলেন শুরু থেকে। তবে সোসিয়েদাদ তৈরি করে প্রথম সুযোগ। ড্যানিয়েল জেমসের চ্যালেঞ্জে ১৩তম মিনিটে পেনাল্টি পায় অতিথিরা। ভাগ্য সহায় হয়নি তাদের, অধিনায়ক মাইকেল ওয়ারজাবালের উঁচু শট গোলবারের পাশ দিয়ে যায়।

ইউনাইটেড লিড বাড়িয়ে নিতে মরিয়া ছিল। ফার্নান্দেস ২৪ মিনিটে ক্রসবারে আঘাত করেন। ৩৬ মিনিটে তার তুলে দেওয়া বলে জেমসের হেড সেভ করেন রেমিরো। বিরতিতে দুই দলই তিনটি বদল আনে। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কাস র‌্যাশফোর্ডের ফ্রি কিক অল্পের জন্য ঠিকানা খুঁজে পায়নি। অতিথিদের হয়ে মোদিবো সাগনানের হেড লাগে গোলবারে।

ম্যানইউর বদলি নামা অ্যাক্সেল টুয়ানজেবের হেড ৬৩ মিনিটে জালে জড়ালেও ভিএআরে বাতিল হয়। গোলটি বিল্ড আপের সময় ভিক্তর লিন্ডলফ ফাউল করেছিলেন জন বাতিস্তাকে। ম্যাচের শেষ সময়ে নামেন শোলা শোরেটায়ার। ইউরোপিয়ান মঞ্চে ইউনাইটেডের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা পান ১৭ বছর ২৩ দিন বয়সী এই ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ