1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

রোহিঙ্গা সংকট: মোমেন-ব্লিনকেন ফোনালাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৭ Time View

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অব অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টেলিফোনে আলাপ করেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, সেক্রেটারি ব্লিনকেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।

তারা দু’জন মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও শ্রম ও মানবাধিকারের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। সেক্রেটারি ব্লিনকেন ২০২১ সালের বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলায় নিবিড় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ