1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ওভারহেড কিকের গোলে চেলসিকে জেতালো জিরুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬০ Time View

চোখ ধাঁধানো এক ওভারহেড কিকে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে রইল চেলসি।

বুখারেস্টে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ওই এক গোলেই (১-০) জিতেছে টমাস টুখেলের দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারল আতলেতিকো। লা লিগায় গত রাউন্ডে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে হারে তারা।

চেলসির মাঠে আগামী ১৭ মার্চ ফিরতি লেগে খেলবে আতলেতিকো।

এদিন প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। এই অর্ধে অধিকাংশ সময় বল দখলে রাখে চেলসি।

বিরতির আগে আতলেতিকো গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল একটি। এই সময়ে চেলসির পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।

৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। ডি-বক্সে আতলেতিকোর ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে ওঠার পর ওই ওভারহেড কিকে জাল খুঁজে নেন জিরুদ। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল। গ্রুপ পর্বে এক ম্যাচেই তিনি চার গোল করেছিলেন সেভিয়ার বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ