1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

এবার তালা ভেঙে হলে ঢুকলেন ঢাবি শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

এবার তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ঢুকেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে হলে অবস্থান নিয়ে হল খুলে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হল গেটের তালা ভেঙে তারা প্রবেশ করেন।

হলে উঠে উল্লাস প্রকাশ করছেন আবাসিক শিক্ষার্থীরা। তারা রুমের ভেতরে রুমমেটদের সঙ্গে সেলফি নিচ্ছেন। ব্যাট-বল নিয়ে মাঠেও খেলছেন।

শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরা জানান, হলে উঠতে আমাদের তেমন কোনো বেগ পেতে হয়নি। হল গেইটের তালা আগেই খোলা ছিল। আমরা শুধু বড় গেইটের তালা ছাড়া আটকানো শিকল খুলে ভেতরে প্রবেশ করি।

শিক্ষার্থীরা আরও জানান, প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। আমরা বাড়িতে থেকে বিরক্ত হয়ে গেছি। এখন জোর করে হলে উঠে গেছি। এখন হলেই অবস্থান করবো।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে। আমরা দেখছি কী করা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা এ বিষয়ে অবগত। ইতোমধ্যে হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য সহকারী প্রক্টররা হলের দিকে যাচ্ছেন।

আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৫ মার্চ থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর পর শিক্ষার্থীদের প্রায় সবাই নিজ বাড়িতে চলে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ