1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

নবম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয় জোকোভিচের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৮ Time View

দানিল মেদভেদেভের স্বপ্ন গুঁড়িয়ে টানা তৃতীয় ও নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। আর এ জয়ে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নসশিপে যৌথভাবে শীর্ষে থাকা রজার ফেদেরার ও রাফায়েল নাদালের আরও কাছে চলে গেলেন বিশ্বের নাম্বার ওয়ান এই সার্বিয়ান তারকা।

২০ করে গ্র্যান্ড স্ল্যাম জিতে যৌথভাবে শীর্ষে রয়েছেন ফেড ও রাফা। আর জোকোভিচ এনিয়ে জিতলেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম।

রোববার (২১ ফেব্রুয়ারি) রড লেভার অ্যারেনায় পাঁচ সেটের এই খেলায় প্রথম তিন সেট জিতেই ট্রফি নিশ্চিত করেন জোকোভিচ। বিশ্বের ৪ নাম্বার তারকা মেদভেদেভ প্রথম সেটে কিছুটা লড়াই করলেও পরে আর পেরে ওঠেননি। জোকোভিচ জিতে নেন ৭-৫, ৬-২ ও ৬-২ গেমে।

অস্ট্রেলিয়ান ওপেনে এমনিতেই রেকর্ডের মালিক জোকার খ্যাত এই তারকা। এই আসরটিতে উন্মুক্ত যুগ বা সর্বকালের সবচেয়ে বেশি শিরোপার মালিক তিনি আগেই ছিলেন। তার কাছাকাছি ৬টি শিরোপা জিতে দ্বিতীয়স্থানে ফেদেরার। এছাড়া এর আগেও ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন।

নিজের টেনিস ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম বিজয়ে অস্ট্রেলিয়ান ওপেনেই সবচেয়ে সফল জোকোভিচ। এরপর সর্বোচ্চ ৫বার চ্যাম্পিয়ন হয়েছেন উম্বলডনে। ইউএস ওপেন জিতেছেন ৩বার। সবচেয়ে কম ফ্রেঞ্চ ওপেন জিতেছেন একবার।

এদিকে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে হতাশ হলেন রাশিয়ান মেদভেদেভ। এর আগে ২০১৯ আসরে ইউএস ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল এই তারকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ