1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

ফের মা হলেন কারিনা কাপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। এটি তাদের দ্বিতীয় সন্তান।

ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রা কারিনা-সাইফকে অভিনন্দন জানিয়ে এক টুইটে লিখেছেন- ‘অভিনন্দন প্রিয় কারিনা কাপুর ও সাইফ আলী খান।’

গত বছরের আগস্টে সাইফ-কারিনা যৌথ বিবৃতিতে জানান, তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। তার পর থেকে পুরো সময়টা আলোচনায় ছিলেন কারিনা। তবে কন্যা না পুত্র হবে তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল। এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন- ‘এবার সাইফিনার ঘর আলো করে আসবে মেয়ে সন্তান।’ যদিও এ ভবিষ্যদ্বাণী কাজে লাগেনি।

২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ে হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ