1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আল জাজিরার প্রতিবেদন সরিয়ে নেবে ফেসবুক : মোস্তফা জব্বার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তৈরি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক বিতর্কিত প্রতিবেদনটি ফেসবুক থেকে সরিয়ে নেবে ফেসবুক কর্তৃপক্ষ।

আজ শনিবার সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গণমাধ্যমকে বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়ার সঙ্গেও কথা হয়েছে। ফেসবুক আদালতের নির্দেশনা চেয়েছিল। আমরা আদালতের নির্দেশনা তাদেরকে দিয়েছি।

প্রতিবেদনটি সরিয়ে নিতে ফেসবুক ও গুগলের কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মোস্তাফা জব্বার।

তিনি বলেন, প্রতিবেদনটি সরিয়ে নিতে আদালতের রায়ের কপি চেয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। আমরা তাদের সেই শর্ত পূরণ করেছি। আশা করছি, তারা তাদের কথা রাখবে।

‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক বিতর্কিত প্রতিবেদনটি ইউটিউব থেকে সরানোর ব্যাপারে ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ