1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

রাজধানীতে ৫ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

রাজধানীতে ডাকাত দলের ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল।

তাদের কাছ থেকে বিদেশি রিভলবার, গুলি, স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্চ জব্দ করা হয়।

শনিবার ডিএমপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানান, গত ২০ অক্টোবর হাতিরঝিলের বিশাল সেন্টারের পেছনে এবং ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনা দুটিতে লাইসেন্স করা বিদেশি রিভলবার, ৫০টি গুলি, স্বর্ণসহ টাকা লুট হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় দুটি মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অপরাধ স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ