1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টাকার অভাব নেই : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৪ Time View

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোনো অভাব নেই। আমরা টাকা বরাদ্দ দেব সংশ্লিষ্টদের ভালো কাজ করতে হবে। টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে।

তিনি আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের দীর্ঘ সেতু রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী করোনা পরিস্থিতির কারণে সেতুর নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি দেশের উন্নয়নকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি। ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে সুনামগঞ্জের সাথে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।

তিনি বলেন, একটি মহল দেশের সার্বিক উন্নয়নকে পছন্দ না করে উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

এ সময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে ১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্ত সেতুর কাজ শুরু হয়। ৩০ জুন ২০১৮ সালে সেতুর কাজ শেষ করার কথা থাকলেও এখনো সেতুর কাজ শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ