1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

কোভিড টিকা নিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী-সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ Time View

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির ১১তম দিনে টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে টিকা নেন তিনি। মন্ত্রী ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষও কোভিড টিকা নিয়েছেন।

টিকাগ্রহণ শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, খুবই স্বাভাবিক, মনেই হয়নি যে টিকা নিলাম। বুঝতেই পারিনি কখন টিকা পুশ করেছে। কোনো ধরনের খারাপ কিছু মনে হওয়া বা ব্যথা পাওয়া এমন কিছুই না। অত্যন্ত সুন্দরভাবে টিকা দিয়েছেন। আমার ভ্যাকসিন নেয়ার তারিখ আগে ছিল জ্বরের কারণে আমি প্রথমদিন টিকা নিতে পারিনি। পরে আবার রেজিস্ট্রেশন ট্রান্সফার করে আজ টিকা নিলাম।

মন্ত্রী আরও বলেন, সারা দেশে টিকাদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ