1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু ১৬ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ Time View

চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেই মেট্রোরেলের প্রথম সেকশন দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের ডিপো পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। এ সময় মেট্রোরেল প্রকল্পের এমডি এমএন সিদ্দিকসহ প্রকল্পের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের সিস্টেমকে আমি বিশ্বাস করি। আমাদের কর্মী, ইঞ্জিনিয়ার, যারা কাজ করছে, তাদের ওপর আমার আস্থা আছে। সেই আস্থা ভরসায় আমরা বলছি, তারাও এ দেশের নাগরিক, তাদেরও দেশপ্রেম আছে। আমরা চাই- বিজয় দিবসে মেট্রোরেলে প্রথম সেকশন আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করার।’

তিনি বলেন, ‘এটা আমাদের অবশ্যই অভিলাস, ইচ্ছা, সিদ্ধান্ত। কিন্তু কাজ যারা করছেন, আমাদের টেকনিক্যাল লোক যারা তাদের কথাও বিবেচনায় রাখতে হবে। আমার বিশ্বাস- আমাদের আস্থা আছে, জনগণের আস্থা আছে, তারা কাজটা করবেন। ২০২১ সালের মহান বিজয় দিবসে প্রথম রানটা করতে পারব। সরকার প্রধানও তাই চান। সরকার প্রধান এটা করতে অনুরোধ করেছেন।’

তিনি বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে আজকে অন দ্য স্পট অনুরোধ করছি- ডাবল কাজ করেন, ত্রিপল কাজ করেন, খেয়ে না খেয়ে কাজ করেন, আমাকে বিজয় দিবসে এই রানটা দেখিয়ে দেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ