1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিষয়াবলি চূড়ান্ত করতে ঢাকায় আসছেন জয়শংকর। আগামী ৪ মার্চ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শংকরের দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক করার জন্য দুপক্ষ আলোচনা করছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি অংশ নেবেন। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হবে।’

নরেন্দ্র মোদির সফরের সময়ে আলোচ্যসূচি ও যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে জানান ওই কর্মকর্তা।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শংকরের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি ঢাকায় এসেছিলেন। গত মাসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি সফরের সময়ে জয়শংকরের ঢাকা সফরের বিষয়টি আলোচিত হয়। ওই সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারতে সংসদের বাজেট অধিবেশন চলছে এবং সেটির বিরতির সময়ে তিনি ঢাকা সফর করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ