1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

পিরোজপুরে অগ্নিদগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ১০৪ Time View

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মো. সাইফুল ইসলাম (২০) ও তার স্ত্রী মনি বেগমের (১৮) মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি বসতঘর ও দুটি আটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

নিহত অটোচালক সাইফুল ইসলাম স্থানীয় নলবুনিয়া গ্রামের বারেকের ছেলে। সে স্থানীয় মঠবাড়িয়া পৌরসভার বাজারে দীর্ঘদিন ধরে পানি বহনের কাজ করে আসছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্র জানান, রবিবার ভোর ৫টার দিকে ওই বসতঘরটিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়েছিলেন সাইফুল ও মনি। আগুন লাগার পরে ঘর থেকে বের হতে না পেরে সেখানেই পুড়ে মারা যান তারা। নিহতের পারিবারিক সূত্র জানায়, ৩ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ