1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাজ্জাক-নাফিস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৯ Time View

সম্প্রতি তৃতীয় সদস্য হিসেবে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে জাতীয় নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছেন আব্দুর রাজ্জাক। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির গুরুত্বপূর্ণ পদে বসছেন শাহরিয়ার নাফিস।

তাঁদের বিদায় উপলক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বিসিবির দেয়া দায়িত্ব বুঝে নেয়ার আগে সেখানে দাঁড়িয়েই আনুষ্ঠানিকভাবে সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তাঁরা দুজন।

বোর্ডের দেয়া নিয়ম অনুসারেই ক্রিকেটকে বিদায় বলেছেন সাবেক এই দুই ক্রিকেটার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের রেকর্ড রয়েছে রাজ্জাকের। তাঁর উইকেট সংখ্যা ৬৩৪টি। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৪১২টি।

জাতীয় দলের হয়ে ১৫৩ ওয়ানডে ম্যাচে তিনি দখল করেছেন ২০৭ উইকেট। ১৩ টেস্টে তাঁর শিকার ২৮ উইকেট। ৩৪ টি-টোয়ন্টি ম্যাচে তিনি শিকার করেছেন ৪৪ উইকেট।

অন্যদিকে জাতীয় দলের জার্সিতে ২৪ টেস্ট খেলে ১২৬৭ রান করেছেন নাফিস। এই ফরম্যাটে একটি সেঞ্চুরিও আছে তার। ৭৫ ওয়ানডে খেলে তিনি করেছেন ২২০১ রান, এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি আছে তাঁর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ