1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫ Time View

বিদ্যুৎ সরবরাহের সুষম বণ্টন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ক্রস বর্ডার পাওয়ার ট্রেড পরিবেশ সংরক্ষণ করবে এবং আর্থিক ভাবেও সাশ্রয়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এনার্জি রিসোর্স ও ডিলরেট এর যৌথ উদ্যোগে আয়োজিত “ক্রস বর্ডার পাওয়ার ট্রেডিং” শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় এমন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও উপ আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। ইতোমধ্যে ভারত হতে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। নেপাল হয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। ভূটানের সাথে আলোচনা চলছে। বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাষ্টার প্ল্যানেও ক্রস বর্ডার ট্রেড এর মাধ্যমে ১৫ শতাংশ বিদ্যুৎ অর্থাৎ ২০৪১ সালের মধ্যে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নির্দেশনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন,বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ দূতাবাসের মিশন উপপ্রধান মিজ জুঅ্যান ওয়াগনার ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ