1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অনন্য মামুনের ‌‌মেকআপ নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৮ Time View

নবাব এলএলবি সিনেমা নিয়ে বিতর্ক শেষ না হতেই নতুন করে আলোচনায় নির্মাতা অনন্য মামুন।মঙ্গলবার মুক্তি প্রতীক্ষিত ‘মেকআপ’নামের সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

ছবিটি প্রদর্শন যোগ্য নয় বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ, এতে সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। খসরু বলেন, এটি সরাসরি আমাদের ইন্ডাস্ট্রির বিরুদ্ধের একটি সিনেমা। যার মাধ্যমে সিনেমা শিল্পের মানুষদের খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। যেটা কখনোই কাম্য নয়। আমি মনে করি এই ছবি প্রদর্শনের অযোগ্য। তাই সেন্সর বোর্ড সদস্যদের সবার সম্মতিক্রমে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।

খসরু জানান, নির্মাতা অনন্য মামুন চাইলে এই সিদ্ধান্তের বিপরীতে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন।

এদিকে, নির্মাতা অনন্য মামুন এখন ব্যস্ত সময় পার করছেন ‘কসাই’ সিনেমার শুটিংয়ে। সেখান থেকে জানান, তিনি এখনও তার নতুন ছবি ‌‌মেকআপ’ নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তবে এমন সিদ্ধান্তের কথা তিনি শুনেছেন। চিঠি হাতে পেলে এ বিষয়ে মন্তব্য ও ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‌মেকআপ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান এবং নিপা আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ