1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

পদ্মাসেতু নির্মাণে ৬৫ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুলাই, ২০১২
  • ১৩০ Time View

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণায় এই প্রকল্পে ৬৫ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার কমিশনের একটি বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির কর্মকর্তাদের এক দিনের বেতন, ইউজিসি চেয়ারম্যারে গাড়ি কেনার জন্য বরাদ্দকৃত টাকা এবং বিবিধ খাত থেকে কৃচ্ছতা সাধনের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর সোমবার মন্ত্রিপরিষদেও নিজস্ব অর্থায়নে যত দ্রুত সম্ভব এ সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর আতফুল হাই শিবলী, এম মুহিবুর রহমান, প্রফেসর মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর আবুল হাশেম, প্রফেসর আখতার হোসেন, সচিব মো. খালেদসহ ইউজিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ