1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আজও টিকা নিচ্ছেন মন্ত্রী, বিশিষ্ট নাগরিক ও সর্বসাধারণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

দ্বিতীয় দিনেও করোনার টিকা নিচ্ছেন মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, উর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ সর্বসাধারণ। টিকা নিয়েছেন খাদ্যমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, পানিসম্পদ উপমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনার।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নেন সাধারণ মানুষ। আগে থেকেই নিবন্ধন করা ব্যক্তিরা টিকা নেন সোমবার। টিকা নেওয়ার পর তারা জানান, সাধারণ ইনজেকশন যেমন হয় তেমন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে টিকা নেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। টিকা নেয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানান তিনি। এনামুল হক শামীম বলেন, ‘আমি ১০ মিনিট আগে টিকা নিলাম। আমি দেশের জনগণের কাছে আহ্বান জানাব নির্ভয়ে টিকা নেওয়ার জন্য।’

শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে টিকা নেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় অপপ্রচারে কান না দিয়ে জীবন রক্ষায় টিকা নেওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী জানান, গুজবে কান না দিয়ে নিজেকে রক্ষার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য এই ভ্যাকসিন আপনারা নিবেন। যত তাড়াতাড়ি নিবেন তত তাড়াতড়ি সুরক্ষা পাবেন। আসুন সবাই আমরা ভ্যাকসিন নেই।

শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে সকাল থেকেই টিকা নিতে আসতে থাকেন অনেকে। টিকা নেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দ্বিধায় না থেকে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তারা।

টিকা নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘আমি টিকা নিয়ে কোনো রকম সমস্যা বোধ করছি না। আধা ঘন্টা অবজারভেশনে ছিলাম। টিকা নেয়ার সময় কোনো অসুবিধা হয়নি। এখনো হচ্ছে না।’

এদিকে ঢাকা মেডিকেলে আজ প্রায় ৫০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কারো প¦ার্শপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ