1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ Time View

৪ দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে এই সফরে আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে আব্দুল্লাহ শহীদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া এ সময় দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাঝে একটি সমঝোতা স্মারক সই হওয়া কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় মালদ্বীপ। পররাষ্ট্রমন্ত্রীর সফরে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষ এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে, ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মালদ্বীপ বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ গত নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন এবং পলিমাটি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ