1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৬ Time View

মারা গেছেন অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি মারা যান। ‘দ্য সাউন্ড অব মিউজিক’-এর ক্যাপ্টেন ভন হিসেবেই তাকে চেনে সারাবিশ্ব।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী এলাইন টেলর।

ক্রিস্টোফার ২০১২ সালে ‘বিগিনার্স’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন। এ ছাড়া ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ এবং ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’র জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

১৯৫৮ সালে ‌‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে গেছেন তিনি। তবে দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫)-এর ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল।

১৯৯৯ সালে ‘দ্য ইনসাইডার’, ২০০১ সালে ‘অ্যা বিউটিফুল মাইন্ড’ তার ক্যারিয়ারে উল্লেখ্য মাইলস্টোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ