1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

মিথ্যা তথ্য প্রচারে আল-জাজিরার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আল-জাজিরার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, তারা উল্টাপাল্টা তথ্য দেয়।

আজ শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। উনার ৪৫ বছরের রাজনীতির জীবনে এখন এসএসএফ গার্ড দেয়। কোনোদিন কোনো বডিগার্ড ছিল না। কিন্তু ওই খানে (আল-জাজিরার প্রতিবেদনে) একজনের ছবি দিয়ে বলেছে, এটা উনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য মেনে যায় না।

তিনি আরো বলেন, আল-জাজিরার এমন তথ্য বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। যেখানে ৩৩ লাখ মারা গেছে। সেখানে তারা বলে ৩ লাখ মারা গেছে। তারা অনেক সময় উল্টাপাল্টা তথ্য দেয়। প্রতিবেদন যদি সত্য হয় সেটা আমরা তদন্ত করব। যদি মিথ্যা হয় তাহলে বাদ দেব।

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের জন্য আল জাজিরা চ্যানেলের বিরুদ্ধে সরকার থেকে কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরা যে প্রতিবেদন প্রকাশ করেছে, জনগণ বুঝেছে যে, এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখব। যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। উই উইল স্যু (আমরা মামলা করব)। আমরা সেটার জন্য কাজ করছি।

তিনি আরও বলেন, আল জাজিরা এই প্রতিবেদন প্রকাশ করে তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ অভিযোগ খতিয়ে দেখতে বলেছে—এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, জাতিসংঘে একজন বাঙালি ভদ্রলোক নিয়মিত প্রশ্ন করেন, সেখানে তিনি আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেছেন। সেই প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, অভিযোগ খতিয়ে দেখা হোক। আমরাও মনে করি অভিযোগ খতিয়ে দেখা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, রাখাইনে সেনাবাহিনীর লোকজন গিয়েছিল। তারা সেখানে রোহিঙ্গাদের অভয় দিয়েছে। সেই খবর শুনে এখানকার রোহিঙ্গারা উৎসাহ বোধ করছে।

তিনি আরও বলেন, মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ