1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

টেকনাফে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৮ Time View

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ শুক্রবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বড়খাল সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সাইয়্যদুল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। একপর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি বস্তাসহ এক ব্যক্তিকে সাঁতার কেটে আসতে দেখে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় টর্চলাইটের আলো ফেললে বস্তাটি রেখে ওই ব্যক্তি সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ