1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

এবার মিরাজের আঘাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

স্পিনাররা জ্বলে উঠেছেন তৃতীয় দিন সকালে। ওয়েস্ট ইন্ডিজ নতুন দিন প্রথম সেশনে তিন উইকেট হারিয়েছে, যার সব শিকার করেছেন স্পিনাররা। তাইজুল ইসলাম, নাঈম হাসানের পর মেহেদী হাসান মিরাজও উইকেটের খাতা খুলেছেন।

অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের পর হাফ সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন কাইল মেয়ার্স। কিন্তু তাকে ১০ রানের আক্ষেপে পোড়ালেন মিরাজ। এ ডানহাতি স্পিনারের কাছে এলবিডাব্লিউ হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ৬৫ বলে ৭ চারে ৬৪ রান করেন। জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে তার জুটি ছিল ২৪ রানের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ১৫৪ রান। এখনো ২৭৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

আজ তৃতীয় দিনের প্রথম বলেই সাফল্য পেয়েছেন বাংলাদেশ দলের স্পিনার তাইজুল। ওয়েস্ট ইন্ডিজের এনক্রুমা বোনারকে (১৭) স্পিনঘূর্ণিতে স্লিপে ক্যাচ তুলতে বাধ্য করেন তাইজুল। এর পর উইকেটে থিতু হয়ে যাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েটকে বোল্ড করেন নাঈম। ফেরার আগে ৭৬ রান করেন ব্র্যাথওয়েট। ১১১ বলে তার ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। এর পর ৪০ রান করা মায়ার্সকে আউট করেন মিরাজ।

এর আগে গতকাল বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে আজ শুক্রবার। সফরকারী ক্যারিবীয়রা ৩৫৫ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করেছে।

বাংলাদেশের বড় সংগ্রহের জবাবে নিজেদের ইনিংস শুরু করে গতকাল দিন শেষে ২৯ ওভারে ২ উইকেটে ৭৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পতন হওয়া দুটি উইকেট নেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এলবির ফাঁদে ফেলে ফিরিয়ে দিয়েছেন ক্যারিবীয়দের দুই টপ অর্ডার ব্যাটসম্যান জন ক্যাম্পবেল ও শেন মোজলিকে।

ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরের বল ভেতরে ঢুকেছিল। ফ্লিক করতে চেয়েছিলেন ক্যাম্পবেল। কিন্তু টাইমিং ঠিক হয়নি। আঘাত হানে তার প্যাডে। সঙ্গে সঙ্গে আঙুল তোলেন আম্পায়ার। পরে রিভিউ নিয়েছিলেন ক্যাম্পবেল। তাতে লাভ হয়নি। বলটি মিডল আর লেগ স্টাম্প বরাবরই ছিল। একই ভাবে এলবির ফাঁদে ফেলে মোজলিকেও সাজঘরের পথ দেখান কাটার মাস্টার। এর পর দিনের বাকি অংশ ব্যাথওয়েট ও বনারের ব্যাটে পার করে সফরকারীরা।

এর আগে গতকাল দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। তাকে সাজঘরে ফেরান বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এর পরই মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নিজের ২৫তম অর্ধশতক তুলে নেন। বড় সংগ্রহ গড়ার আভাস দিয়েও ৬৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

সাকিব ফিরলেও মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ১৫০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান করে স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ