1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৯ Time View

চট্টগ্রামে বালু বহনকারী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কে ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)। তাদের মধ্যে মো. অহিদ মিয়া সিএনজি অটোরিকশা চালক ও বাকি দুজন শ্রমিক।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, নিহতরা কাজ শেষে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন। রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকটি ধাক্কা দিলে সিএনজি অটোরিকশায় থাকা সাত জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ