1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

মন কষাকষির গল্প নিয়ে মাসুদের ‘ডিভোর্স’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

ধারাবাহিক নাটক ‘ডির্ভোস’ । অভিনয়শিল্পী রুনা খান,মারজুক রাসেল,মুকিত জাকারিয়া,এ্যালেন শুভ্র,চাষী আলম, জান্নাতুল সুমাইয়া হিমি ও সিয়াম নাসির । সম্প্রতি এক সঙ্গে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। বিদ্যুৎ রায়ের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। ধারাবাহিকটিতেআরও অভিনয় করেছেন সুমাইয়া আঞ্জুম মিথিলা, আইরিন আফরোজ,মুসাফির সাহিদ বাচ্চু, আব্দুল্লাহ রানা, শাম্মী সারমিন, সাবেরি আলম, হান্নান শেলী প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। ধারাবাহিকের গল্পে দেখা যাবে, কর্পোরেট অফিসে চাকুরী করা শিবলু অনাকাঙ্খিত ভাবে তার চাকুরীটা হারায়। শুরু হয় অবন্তীর সাথেতার মন কষাকষি। কারণ অভাব জিনিসটার সাথে একেবারেই পরিচিত ছিলো না ধনী বাবা-মায়েরএকমাত্র সন্তান অবন্তী।

ফলশ্রুতিতে ভুল বোঝাবুঝির একটা পর্যায়ে অবন্তী শিবলুর উপর অভিমান করে বাবার বাসায় চলে যায় শিবলুকে ছেড়ে। শিবলুর এই খারাপ সময়ে বন্ধু আবিরএসে তার বাসায় ওঠে শুধুমাত্র শিবলুকে মানষিকভাবে সাপোর্ট দেবার জন্য। সুলভ প্রেমীও লোভী স্বাভাবের কারণে আবিরকে ডিভোর্স দিয়ে তার স্ত্রী চলে গেছে অনেক আগেই। এদিকেআবিরের বর্তমান প্রেমিকা টুম্পা একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নিজে থাকবে বলেআবিরকে তার একটা ফ্লাট ছেড়ে দিতে অনুরোধ করে।

অপরদিকে ধানমন্ডিতে থাকা টুম্পার কোটি টাকার বাড়িটাকে নিজের করে পাবার লোভে আবির টুম্পাকে নিজের ফ্লাটের নাম করেমূলত শিবলুর ফ্লাটে তোলে। এরপর ঘটতে থাকে নানাা নাটকীয় ঘটনা। এভাবেই গল্পটি এগিয়েযাবে। পরিচালক নাসির উদ্দিন মাসুদ বলেন, বর্তমানের অন্য সব ধারাবাহিক নাটকের চেয়ে আমার নতুন ধারাবাহিক নাটকের গল্পটি একটু ব্যতিক্রম। বিনোদনের পাশাপাশি নাটকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি। অভিনয় শিল্পীরা সবাই নিজেরসর্বোচ্চ দিয়ে কাজটি ভালো করার চেষ্টা করেছেন। সব সময়ই চেষ্টা থাকে দর্শকের নতুনকিছু দেওয়ার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি দর্শক ধারাবাহিকটি পছন্দ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ