1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ বুধবার শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুলাই, ২০১২
  • ১৩১ Time View

সার্কভুক্ত পাঁচ দেশের অংশ গ্রহণে বুধবার থেকে শুরু হচ্ছে ১৬তম সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ। ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশের সেরা খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নেবেন।

চারদিন ব্যাপী টুর্নামেন্টের খেলা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হবে। যে সাতটি ইভেন্টে খেলা হবে সেগুলো হচ্ছে- পুরুষ একক ও দ্বৈত, পুরুষ দলগত, নারী একক ও দ্বৈত, নারী দলগত ও মিশ্র দ্বৈত ।

সার্ক অঞ্চলে ক্যারমে দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপে রানার্সআপ হওয়ার মধ্যদিয়ে এই স্থান ধরে রেখেছে বাংলাদেশ। এবার সার্কে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্বাগতিকদের। সে লক্ষ্যে আট সদস্যের একটি দল গঠন করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। এই আট জনের মধ্য থেকে ছয়জনকে মঙ্গলবার চূড়ান্তভাবে বাছাই করা হবে।

বাছাই করা আট খেলোয়াড় হলেন- হাফিজুর রহমান, আলী রবিন, হেমায়েত উদ্দিন, মনিরুজ্জামান, ফারজানা বানু শিল্পী, ফারজানা আক্তার, আফসানা নাসরিন ও ফারহানা প্রীতি।

সার্ক চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক, এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ