1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নিরব-আইরিনের ‘বিধাতা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৬৬ Time View

চতুর্থ সিনেমার ঘোষণা দিলেন চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় রাতে আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। সে ঘটনায় ক্ষুব্ধ হয়েছিল পুরো দেশ। আর ঘটনার প্রতিবাদে রফিক সিকদার বানাচ্ছেন ‘বিধাতা’নামের একটি চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন ও নবাগতা আইরিন আজাদ। বর্তমানে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী এপ্রিল বা মে মাস নাগাদ এর শুটিং শুরু হবে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন রফিক সিকদার।

ছবির গল্পে দেখা যাবে ছবির নায়ক একজন ভাস্কর। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য বানান। রাষ্ট্রক্ষমতায় তখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। একদল ধর্মান্ধ মানুষ তাঁর সেই ভাস্কর্য নির্মাণে বাঁধা হয়ে দাঁড়ায়। তারা ভাস্কর্যটি ভেঙে ফেলতে চায়। কিন্তু ভাস্করের বাঁধার কারণে ভাস্কর্যটি তারা ভাঙতে পারে না। এর বদলা হিসেবে এক সময় তাকে একটি ধংসাত্মক গ্রেনেড হামলার মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় ছেলেটি। এ সময় ছবির নায়িকা ও তার ছোট বোনের জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ছেলেটা যখন জেল থেকে ছাড়া পায় ততোদিনে তাঁর মাথার কালো চুলগুলোর অর্ধেক পেকে গেছে। কেটে গেছে ২০টি বছর। ছেলেটির কাঁচা চুল ও জীবন থেকে কেড়ে নেয়া এই বিশটি বছর ফিরিয়ে দেয়ার সাধ্য কার? এভাবে সিনেমার গল্পটি এগিয়ে যাবে।

রফিক সিকদার বলেন, ‘বিধাতা’ চলচ্চিত্রে দেখাতে চাই ঘুনে ধরা সমাজে বসবাসকারী কিছু ধর্মান্ধের আস্ফালন। পবিত্র ইসলাম ধর্মের উদারতা ও ধর্মটির সঠিক তত্ত্ব না জানা কিছু ধর্মান্ধ মানুষের ধর্মান্ধতার নিদারুণ চিত্রসমূহগুলোই এই চলচ্চিত্রটির উপজীব্য বিষয়। অসাম্প্রদায়িক চেতনা লালনকারী প্রগতিশীল চিন্তাশীল কোনো নিরপরাধ তরুণের জীবন যদি কিছু চরমপন্থা অবলম্বনকারী ধর্মান্ধের কারণে ধ্বংস হয়ে যায় তাহলে এই দায় কার? অবশ্যই এর দায় ধর্মের নয়; ধর্মান্ধতার। ধর্মান্ধতা ও ধর্মভীরুতা যে এক জিনিস নয় সেটাই আমি এই সিনেমার মাধ্যমে তাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ