1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাম কমার পর আজ সোনার ভরি যত এবার ডিজিএফআই-এর গোপন বন্দিশালা পরিদর্শন করবে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

ভোটের দিন সাধারণ ছুটি থাকছে না: ইসি সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সচিব বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না৷ গাড়ি চলাচল ও অফিস আদালত যথারীতি চলবে। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে যদি কোনো ভোটার থেকে থাকে তাহলে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইভিএম হলো একটি বাড়তি সুযোগ। ইভিএম থাকলে যারা ভোট দিচ্ছেন তাদের জন্য যেমন সুবিধা তেমনি যারা নিচ্ছেন তাদের জন্যও সুবিধা। তাছাড়া ইভিএম এ ভোট হলে জালিয়াতি করার সুযোগ এবং ভোট বাক্স ছিনতাইয়ের সুযোগ থাকে না।’

সচিব বলেন, ‘ডিজিটাল যুগে প্রবেশ করেছি বলে ইভিএম ব্যবহার করছি বিষয়টি এমন নয়। দুষ্ট লোকরা যাতে কোনো সমস্যা করতে না পারে এবং সুন্দর ভাবে ভোট সম্পন্ন করা যায় তাই এই ইভিএম ব্যবহার করা।’

চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিই প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাসেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ