1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৫০ Time View

উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনাভ্যাকসিন দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, টিকাদান নিয়ে তারা কীভাবে এগিয়ে যাবেন সেই পরিকল্পনা ইতোমধ্যে করা হয়েছে। ‘দেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় আমরা সব প্রস্তুতি নিয়েছি।’

তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ কোভিড-১৯ থেকে মুক্তি পারে। ‘এটা আমরা আশা করি।’

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান।

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন এবং উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সামাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর মানপত্র পাঠ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ