1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয়ের বৈঠক আগামীকাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হতে পারে। তাই করোনাকালে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালান, সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা যায়, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ সভা বসছে বলে জানা গেছে।

ভার্চুয়াল এ বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হতে পারে। সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের ক্লাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এনসিটিবির তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস ও ঢাকা শিক্ষা বোর্ডের মতামত নিয়ে ক্লাস শুরু করা হবে। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু হবে।

জানা গেছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুত করতেই স্কুল-কলেজ খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া ক্লাসগুলোকে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে। এরই মধ্যে এনসিটিবি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে শিক্ষা অধিদফতরে পাঠিয়েছে।

এর আগে, করোনা পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজের চলমান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ায় সরকার। তবে, অনলাইন ও সংসদ টিভির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। এছাড়া কওমি মাদরাসা ছুটির বাইরে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ