1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

বছরের প্রথম অধিবেশন বসছে বিকালে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন। এটি চলতি সংসদের ১১তম অধিবেশন। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন।

করোনার কারণে এ অধিবেশনের কার্যদিবস সংক্ষিপ্ত হবে। মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি। শুধু কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এমপি, মন্ত্রী ও সংসদের সংশ্লিষ্টরা সেখানে প্রবেশের অনুমতি পাবেন।

প্রতি বছর শীতকালীন এ অধিবেশন সাধারণত দীর্ঘ হলেও এবারের অধিবেশন বিরতি দিয়ে ১০-১২ কার্যদিবস চলবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে ও পরে অন্তত ১০টি বিল পাস এবং ৫-৭টি বিল উত্থাপিত হবে। ইতোমধ্যে আইন শাখায় ছয়টি বিল জমা পড়েছে এবং দু-তিন দিনের মধ্যে আরও বেশ কয়েকটি বিল জমা পড়বে।

যেসব বিল ইতোমধ্যে জমা পড়েছে তার মধ্যে রয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০২১, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২১, আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ, সংশোধন) বিল-২০২০, কোম্পানি আইন বিল-২০২০ ইত্যাদি।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দশম ও বিশেষ অধিবেশন গত বছরের ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হয়। এ অধিবেশনে মোট ৯টি বিল পাস করা হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ