1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল চালু হবে: রেলপথ মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। ২০২২ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে দোহাজারী-কক্সবাজার হয়ে রামু-গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজার আইকনিক রেলস্টেশন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ২০২২ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমীন ডলি, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, রেলপথ সচিব মো. সেলিম রেজা, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ