1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

বাউল শিল্পী রিতা দেওয়ানের জামিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৯০ Time View

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বাউল শিল্পী রিতা দেওয়ান। গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে এদিন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

শুনানি শেষ বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

এই মামলায় গত বছর ২০ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে পিবিআই প্রতিবেদন দাখিল করে। এরপর গত ২ ডিসেম্বর ওই তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বাকি দুজন হলেন- শাজাহান ও ইকবাল।

মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানিয়েছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই।

গত বছর ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ইমরুল হাসান নামে এই আইনজীবী মামলাটি দায়ের করেন।

মামলার আর্জিতে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের ওই ভিডিওটি ভাইরাল হয়। এই বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ