1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

নিজের টাকায় পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (১১ই জানুয়ারি) সকালে মন্ত্রিসভার বৈঠকে ভার্চূয়ালি গণভবন থেকে যুক্ত হয়ে তিনি বলেন, বাংলাদেশকে সারাবিশ্ব এখন সম্মান করে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশেরই কিছু স্বনামধন্য মানুষ। এটা দুর্ভাগ্যের বিষয়, সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে এত বড় প্রকল্প নিয়ে, সার্বিক উন্নয়নের বিরাট সুযোগ সৃষ্টিতে বাধা দেয়া হয়েছিলো। একটা আঘাত এলে মানুষ নতুন কিছু শেখে। সরকারও তাই করেছিলো সে সময়। শত বাধা উপেক্ষা করে এটা আমরা বাস্তবায়ন করেছি৷ আত্মমর্যাদা নিয়েই এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, জনগণকে ধন্যবাদ আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য। করোনার কারণে মুজিববর্ষের অনুষ্ঠান ঘটা করে করা আয়োজন করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, এখন আর বাংলাদেশকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আইনমন্ত্রী আনিসুল হকসহ মন্ত্রিসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ