1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৭০ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পিকআপের ধাক্কায় ভ্যান আরোহী ২ বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাড়কোলা গ্রামের চান্দু শেখের স্ত্রী কাজলী বেগম (৬০), আনিস হোসেনের স্ত্রী সালেহা বেগম (৬১)।

আহতরা হলেন আনিস হোসেনের ছেলে, পুত্রবধূ ও নাতনি। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তারা সবাই পাড়কোলা মহল্লার বাসিন্দা।

শাহজাদপুর থানার ওসি শাহেদ মাহমুদ খান ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের বিভিন্ন খাবার হোটেলে প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৮টার দিকে কাজ করতে বের হন তারা। তাদের বহন করা অটোভ্যানটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা বাজার এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা পাবনাগামী একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ২ নারী নিহত এবং তাদের আরও ৩ স্বজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ