1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে নতুন নির্দেশনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪২ Time View

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী ভর্তির পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব খালিদ আহম্মেদ (পরিচালক, পলিসি ও অপারেশন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলমান রাখার স্বার্থে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করে ছাত্র-ছাত্রী ভর্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হলো-
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ০৮/১২/২০০৪খ্রি. তারিখের ওএম/৩১/বিদ্যা ঢাকা/০৪/৫১২১/৬৪ নং স্মারকের নির্দেশনা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছুক শিশুদের কোনওরূপ ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সকল শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভতিচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্টারে এন্ট্রি করে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সময়ে সময়ে জারিকৃত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা ও অনুশাসনসমূহ অনুসরণপূর্বক শিক্ষকগণ শিশুদের ভর্তি নিশ্চিত করবেন। অসুস্থ শিক্ষক/শিক্ষার্থী/কর্মচারী এবং সন্তান সম্ভবা শিক্ষিকাগণকে বিদ্যালয়ে উপস্থিত থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। কোভিড-১৯ এর কারণে বেসরকারি কিন্ডারগার্টেন/স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যে সকল শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে তাদের সকলকে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ভর্তির ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ