1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

করোনায় আক্রান্ত হয়ে বিআরটিএ সচিবের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সচিব খন্দকার অলিউর রহমান।

আজ সোমবার (০৪ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৮ নভেম্বর নিজের ফেসবুক পেজে করোনা আক্রান্তের তথ্য জানিয়েছিলেন খন্দকার অলিউর রহমান। দীর্ঘ ২২ দিন পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফেরেন। পরবর্তী আবারো ফুসফুসের জটিলতা দেখা দিলে রাজারবাগে ভর্তি হন। গত কয়েকদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।

গত বছরের শুরুতে বিআরটিএতে যোগ দেন অলিউর রহমান। তার আগে রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) প্রশাসন শাখার পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি ১৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

রাজউকে থাকার সময় বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন অলিউর রহমান। ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনার পর গঠিত একটি তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। অলিউর রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

বিআরটিএর একজন কর্মকর্তা জানান, আক্রান্ত হওয়ার পর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ২২ দিন চিকিৎসা নেন অলিউর রহমান। বাসায় ফেরার এক সপ্তাহ পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ফের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে আমরা তার মৃত্যুর খবর পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ