1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

করোনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬২৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৬ হাজার ১৯ জনের।

আজ রোববার (০৩ জানুয়ারি ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৬০ হাজার ৫৯৮ জন।

সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১৮০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪টি, জিন-এক্সপার্ট ২৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৮৬৭টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯২৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ৬০ হাজার ৩২৭টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার সাত দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও নারী ১১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে তিনজন রয়েছেন। সিলেট ও ময়মনসিংহ বিভাগে দু’জন করে চারজন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৯৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৬ হাজার ৬৫৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৫ হাজার ২৪৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৪০৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ