1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

৯ ঘণ্টা পর সচল হল ফায়ার সার্ভিসের ল্যান্ডফোন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৫ Time View

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হটলাইনের +০২৯৫৫৫৫৫৫ নম্বরসহ সব ল্যান্ডফোন নম্বর দীর্ঘ নয় ঘণ্টা বিকল থাকার পর পুনরায় সচল হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) সকাল ১১ টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের হটলাইনসহ ল্যান্ডফোন নাম্বারগুলো সচল হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান জানান, সকাল ১১ টা ১৫ মিনিটে হটলাইনসহ ল্যান্ডফোন সচল হয়েছে। এখন আমাদের এসব নম্বরে ফোন করা যাবে যে কোনো প্রয়োজনে।

এর আগে শনিবার (০২ জানুয়ারি) মধ্যরাত ২ টা ১৫ মিনিট থেকে নম্বরগুলো বিকল হয়ে পড়ে। এরপর থেকেই লাইন মেরামতের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা। তবে তখন থেকে ফায়ার সার্ভিসের জরুরি সেবা নিতে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৯৬৮৮৮১১১১ নম্বরে ফোন দিতে সবাইকে বলা হয়েছিল। এছাড়াও গ্রাহকরা জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেও বলা হয়েছিল।

সে সময় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ফোন বিকল হওয়ার সমস্যাটি ফায়ার সার্ভিসের দিক থেকে কোন বিষয় নয়। বিটিসিএলের কারিগরি ত্রুটির কারণেই মাঝে-মধ্যে এমন হচ্ছে। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য বিটিসিএলকে চিঠি পাঠিয়ে অবগত করা হয়েছে।

এর আগে সমসাময়িক সময়ের মধ্যে ২০২০ সালের ৪ নভেম্বর ও ২৩ ডিসেম্বর একইভাবে বিকল হয়ে গিয়েছিল ফায়ার সার্ভিসের ল্যান্ডফোন লাইনগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ