1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৭২ Time View

প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিয়োকে হারিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের একুশ শতকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

দুবাইয়ে রবিবার জমকালো অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী পর্তুগিজ তারকার হাতে ২০০১ থেকে ২০২০ সময়ের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটি জেতার লড়াইয়ে আরও ছিলেন লিভারপুলের মোহামেদ সালাহ।

সাফল্যে মোড়ানো এই সময়ে রোনালদো জিতেছেন রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা, ইউভেন্তুসের হয়ে দুটি সেরি আ, দেশের হয়ে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগসহ অনেক শিরোপা।

গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০১১ সাল থেকে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হচ্ছে। গতবার টানা চতুর্থ ও মোট ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতেছিলেন রোনালদো। এবারও এই মঞ্চে পেলেন আরও বড় স্বীকৃতি।

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩৪ গোলের মালিক রোনালদো পুরস্কার হাতে উচ্ছ্বাসভরা কণ্ঠে পরিবার-পরিজন সবাইকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোট দেওয়া সবার প্রতি।

তিনি বলেন, ‘এটি অসাধারণ এক অর্জন। পুরস্কারটি সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। সেরার স্বীকৃতি পাওয়াটা অনেক সম্মানের। আশা করি, বর্তমান দুরূহ পরিস্থিতি (মহামারী) আগামী বছর কেটে যাবে। আমরা জীবনটা উপভোগ করতে পারব। ধন্যবাদ সবাইকে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ