1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

তুরাগ নদীর তীরে ২ দিনের জোড় ইজতেমা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে বৃহস্পতিবার থেকে দুই দিনের জোড় ইজতেমা (ইজতেমার প্রস্তুতিমূলক সমাবেশ) শুরু হয়েছে।

বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেন। শনিবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা যোবায়েরপন্থীদের জোড় ইজতেমা।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনশেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ’, গাজীপুর জেলার সাতশ’, টাঙ্গাইল জেলার চারশ’ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন বলে তিনি জানান।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনশেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নিচ্ছেন। দেশের সব জেলায় মসজিদে মসজিদে স্বল্প পরিসরে মুসল্লিরা জোড় ইজতেমা পালন করছেন।

তিনি বলেন, এখানে শুধু চার জেলার মাত্র চার হাজার মুসল্লি অবস্থান করছেন। টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ